Breaking

Sunday, May 19, 2019

 তুমি কেন ঝাঁপ দিলে না?
একদিন পাগলাগারদের এক চিকিৎসক তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে।

চিকিৎসক তিন জনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটিও চিকিৎসকের কথামতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না।

চিকিৎসক আনন্দে চিৎকার করে উঠে বললেন-
চিকিৎসক: আরে, তুমি তো পুরোপুরি সুস্থ। তোমাকে মুক্ত করে দেবো আজই। আচ্ছা বলো তো, তুমি কেন ঝাঁপ দিলে না?
পাগল: আমি তো সাঁতার জানি না।

No comments: