Breaking

Sunday, May 19, 2019


পাটক্ষেতটা দেখাইয়া দেন
জামাই গেছে শ্বশুর বাড়ি। অনেকদিন পর আসছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না করেছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুন ভাজি এবং পাটশাক!

খেতে বসলে শাশুড়ি প্রথমে জামাইয়ের প্লেটে একগাদা পাটশাক তুলে দিলো! জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল। এ দেখে শাশুড়ি বলে উঠলেন, ‘বাবা, তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে, আরেকটু দেই?’ বলতে বলতে আরেকগাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলেন।

জামাই একটু মনক্ষুণ্ন হলো! শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল! জামাই ওইটুকু খেয়ে শেষ করতেই শাশুড়ি বললেন, ‘বাবা, আরো একটু দেব?’ জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ‘আম্মা, আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেওয়া লাগবে না! পাটক্ষেতটা দেখাইয়া দেন, আমি গিয়া খাইয়া আসি!’

No comments: