Breaking

Sunday, May 19, 2019

 আমাকে প্রপোজ করতে পারো
ছেলে: আমি আপনাকে প্রপোজ করতে চাচ্ছি!
মেয়ে: আপনি কি স্টুডেন্ট?
ছেলে: হুম, আমি স্টুডেন্ট। প্রপোজ করি?
মেয়ে: লেখাপড়ার পাশাপাশি আর কিছু করেন?
ছেলে: একটা জব করি। এখন প্রপোজ করি?
মেয়ে: আপনার বেতন কত?
ছেলে: ১৮-২০ হাজারের মতো। প্রপোজ করবো?
মেয়ে: বাড়িতে কে কে আছে?
ছেলে: মা, আমি আর ছোট একটা ভাই। এবার প্রপোজ করি?
মেয়ে: আপনার বাবা নেই?
ছেলে: বাবা দেশের বাইরে থাকেন। প্রপোজ করি?
মেয়ে: বাবা কোন দেশে থাকে?
ছেলে: ইউরোপ থাকেন। মা কলেজের টিচার। ছোট ভাই ইন্টারে পড়ে। এবার তো প্রপোজ করি?
মেয়ে: আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কী বলতে চাচ্ছো? ওকে জান, এখন তুমি আমাকে প্রপোজ করতে পারো।
ছেলে: আমার কোনো বোন নেই। আজ তো প্রপোজ ডে, তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার বড় বোন বানাতে চাই। প্লিজ আপু, আমাকে ফিরিয়ে দিয়েন না প্লিজ।

No comments: