আজ আমাকে বায়ান্ন বারের মত দেখতে এসেছে।হ্যাঁ ঠিকই শুনেছেন আজ বায়ান্ন বারের মত দেখতে এসেছে আমাকে।মেয়ে হিসেবে দেখতে খারাপ ছিলাম না আমি।আগুন সুন্দরী না হলেও গায়ের রং বেশ ফর্সাই আমার।আর পরিবারও এত খারাপ না আমার।এই এলাকার সম্ভ্রান্ত দশটা পরিবারের একটা আমার পরিবার।তবুও একের পর এক বিয়ের ঘর এসেছে আর ভেঙ্গে যাচ্ছে কারন আমি তালাকপ্রাপ্ত আর আমার অতীত।হ্যাঁ।আজ থেকে বছর দুই আগেও একবার আমার বিয়ে হয়েছিল কিন্তু একমাসও সংসার করা হয়নি।বিয়ের পর সবকিছু ঠিক থাকলেও ঠিক ছিল না আমার ভাগ্য আর আমার তিক্ত অতীত।তাইতো বিয়ের আটমাসের মাথায় আমাকে তালাকনামায় সাক্ষর করতে হয়েছিল।তারপর একবছর চারমাস অনেক বিয়ের ঘর আসলেও অবশেষে প্রতিটা বিয়েই ভেঙ্গে গেছে।শুনেছি আজ যেই ছেলের পরিবার আমাকে দেখতে এসেছে সেই ছেলেরও নাকি বউ চলে গিয়েছে।কি ভাগ্য আমাদের!আমাকে আমার স্বামীকে ছেড়ে দিতে হয়েছে আর তাকে ফেলে তার বউ চলে গেছে।আমার পরিবারের সবাই মনেপ্রাণে এটাই প্রার্থনা করছে যেন আমাকে তাদের পছন্দ হয়ে যায়।পছন্দ হলে আজকেই বিয়ে ঠিক হয়ে যাবে।তবে অশ্চর্যজনক ভাবে হলেও সত্যি এটাই যে একবারের জন্যেও কেউ আমাকে জিজ্ঞেস করেনি বর হিসেবে তাকে আমার পছন্দ কিনা।সত্যি বলতে আমি এখন একটা বোঝা আর কাউকে পছন্দ বা অপছন্দ করার যোগ্যতাই আমার নেই এখন তাইতো যতদ্রুত বিয়ে দিয়ে আমি নামক বোঝাটাকে এড়ানো যায় ততই ভালো আরকি।অবশ্য বাবা-ভাইয়ের প্রতি আমার কোন অভিযোগও নেই কারন তারা যা করেছে এই সমাজ তাদের বাধ্য করেছে করতে।
আমি নিজের রুমে বসে আছি।তাদের মাঝে কি কথা হচ্ছে আমি জানিনা। রুমে হঠাৎ চাচাতো বোন নূপূর এসে বলল-
–নিশি আপু হাসিব ভাইয়ারা সব পছন্দ করেছে আর তারা আজ রাতেই বিয়েটা সারতে চায়।
কথাটা শুনে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে শুধু বললাম-
–বাবা আর ভাই কি বলেছে রে?
–তারা আর কি বলবে তারাতো রাজীই।ছোট ফুপুকে ফোন দেয়া হয়ে গেছে একঘন্টার মাঝে ফুপুও চলে আসবে।এখনতো পাঁচটা বেজে গেছে ছয়টার দিকে ফুপু আসলেই পরে বিয়ের কাজ শুরু হবে।
বিয়ে ঠিক হওয়ার কথা শুনেই একেকজন একেক রকমের কথা বলতে শুরু করল।আমি রুমে বসে তাদের কথা শুনছিলাম।কেউ বলল-
–মেয়েটার কপালই খারাপ নয়ত এমন একটা বিয়ে ঠিক হয়।
আরেকজন বলল-
–কি ঘরের মেয়ের কি ঘরে বিয়ে হচ্ছে সবই ভাগ্য।
আরেকজন বলল-
–জামাইতো নিশির কাঁধে পড়বো রে এ কেমন বিয়ে ঠিক করল?….
এমন বিভিন্ন ধরনের কথা বলছিল লোকজন আর আমি রুমে বসে শুনছিলাম।কিছুই ঢুকছেনা আমার কাথায়।আসলে ছেলেকে আমি দেখিইনি।তবে তাদের কথা শুনে বেশ বুঝতে পারছি ছেলে খাটো তবে কতটা তা আমার জানা নেই।আমার ফুফাতো বোন তন্বী এসে বলল-
–নিশি আপু তুমি একা বসে আছো কেন?দ্রুত গোসলটা করে নেও তারা মার্কেট করতে গেছে হয়ত কিছুক্ষন পরেই চলে আসবে।(তন্বী)
–আচ্ছা তন্বী হাসিব দেখতে কেমন রে?
–কেন তুমি দেখনি?
–দেখলে কি আর তোকে জিজ্ঞেস করতাম?
–আমি আর কি বলব?যখন দেখা হবে তখন তুমিই দেখে নিও।
–এত ভূমিকা করছিস কেন?আচ্ছা ওই কি আমার থেকেও খাটো?
–(,,,)
–কিরে কথা বলছিস না কেন?
–ভাইয়া একটু খাটোই।
–কতটা?সত্যি কথা বলছি একদম মিথ্যে না।
–বেশিনা তানহার মত।
তানহা তন্বীর ছোট বোন।উচ্চতা আমার কাঁধ পর্যন্ত হবে।কি বলব কিছুই বুঝতে পারছিলাম না।এমন সময় কয়েকজন মহিলা রুমে এল।আমি বুঝতে পারলাম তারা ছেলে পক্ষের হবে।আমি সালাম দিয়ে বসতে বললাম।তারা বসে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকল আমিও বেশ শান্তভাবে উত্তর দিয়ে যাচ্ছি।কিছুক্ষন গল্প করার পর বুঝতে পারলাম চারজন মহিলার একজন আমার শাশুড়ী, একজন দাদী শাশুড়ী আর বাকি দুজন আমার ঝা।কিছুক্ষন পরে আপু উনাদের অন্যরুমে ডেকে নিলো।উনারা চলে গেলে আমাদের কাজের মহিলা তপুর মা এসে বলল-
–কষ্ট পাইয়েন না আফা সব ভাগ্য।তয় চাচাই যে কেমনে এই বিয়াডা ঠিক করল বুঝবার পাইলাম না।আন্নের মত লম্বা একটা মাইয়ার এরুম খাডা বর দেহারও তো একটা ভালা লাগা খারাফ লাগা আছেনি।চাচার জায়গাত আমি হইলেই কোনদিন এই বিয়াডা হইবার দিতাম না।তয় চাচা মুরব্বী মানুষ হে যা করছে ভালা ভাইবাই হয়ত করছে।
কি কপাল আমার! আজ কাজের মহিলাও আমাকে কথা শুনিয়ে যাচ্ছে।তপুর মা চলে গেলে জানালা দিয়ে আমি হাসিবকে দেখলাম।
হাসিবকে দেখার পর আমি আর নিতে পারলাম না তখনই আমি জ্ঞান হারিয়েছিলাম।যখন জ্ঞান ফিরল তখন ছোট ফুফু চলে এসেছে।ফুফু এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল।আসলে খুব ভালোবাসে ফুফু আমাকে ঠিক নিজের মেয়ের মত।হয়ত আমার ভবিষ্যতের কথা ভেবেই ফুফুর চোখে পানি।ফুফু কাঁদলেও আমার চোখে একফোঁটা পানি নেই কারন ততক্ষনে অতীত স্মরণ করে আমি নিজেকে তৈরী করে নিয়ে ছিলাম।ফুফু রুমে থাকতেই হাসিবদের পক্ষ থেকে একজন এসে বিয়ের জিনিস গুলো বুঝিয়ে দিয়ে গেল।জিনিস গুলোর মান এমন ছিল যে আমার বাড়িতে যে মহিলা কাজ করে তার মেয়ের বিয়েতেও হয়ত এইমানের জিনিসপত্র আনা হবেনা।জিনিসগুলো দেখেই ফুফু চলে গেল।
আমি রুমে বসে আছি আর ভাবছি।আসলে নিজের ভাগ্যকে ঠিক মেনে নিতে পারছি না।পাশের রুম থেকে ফুফু আর বাবার কথা কানে আসছে।কথাগুলো ছিল-
–এটা তুমি কেমনে করলা ভাই?মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করে দিলে?
–কি করব আমি তুই বল?আগের সবকিছু ভূলে গেছিস?
–তাই বলে মেয়েটাকে এমন একটা পরিবারে বিয়ে দিবে যাদের যোগ্যতা আমাদের বাড়ির কাজের লোকের সমান।
–সবকিছু ভেবেই আমি একটু নিচে বিয়ে দিচ্ছি যাতে মেয়েটা আমার একটু ভাল থাকতে পারে।
–আমার কিন্তু তা মনে হচ্ছেনা ভাই।বারবার মন বলছে আরেকটা ভুল হতে যাচ্ছে।
–নারে আমি নিজে দেখেছি সব গরীব হলেও ছেলে কিন্তু খারাপ না।আর আমি চাইনা এবার আর ওর সংসারটা ভেঙ্গে যাক।
–আমি আবার বলছি ভাই যা কর ভেবে করো।এমনিতেই মেয়েটার জীবনে অশান্তির শেষ নেই নতুন করে যেন আবার অশান্তি নাহয়।এমন হলে মা মরা মেয়েটাকে সামলানো দায় হয়ে যাবে।
–এমনিতেই শুভ কি আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দিয়েছে?তাই এবার ইচ্ছে করেই আমি গরীব ঘরে দিচ্ছি আর মেয়ের সবকিছু আমি দিব জামাইকে কিছুই দিতে হবেনা তবুও মেয়েটা আমার ভাল থাকুক।
শুভ নামটা শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল।এই নামটা আমার জীবনে অভিশপ্ত একটা নাম।আমার জীবনটা এলোমেলো করে দেয়ার জন্যেও দায়ী এই নামটা।আমি আমার পাপের শাস্তি কড়ায়গন্ডায় পেয়ে যাচ্ছি।কিন্তু আসলেই কি আমি পাপী ছিলাম?যে প্রকৃত পাপী ছিল সে তো বেশ সুখে আছে অথচ আমি…. পাপ না করেও আজ আমি পাপী।আজ আমি কলঙ্কিনী।বড় অদ্ভুত এই পৃথিবী আর তার থেকেও অদ্ভূত এই পৃথিবীর মানুষগুলো আর তাদের তৈরী নিয়মগুলো।কেউ অপরাধ করেও অপরাধী না আর কেউ অপরাধ না করেও অপরাধী।আজ আমি অপরাধী, কলঙ্কিনী আর শুভ নির্দোষ,কলঙ্কহীন।
(চলবে)
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!
Facebook Comments
People Came Here By Searching :
Jokes, bangla golper boi, bangla jokes pdf, bengali jokes pdf, bangla jokes book pdf download, gopal bhanrer 111 hasir golpo, bangla jokes pdf free download, bangalir hasir golpo, bdjobs, yo mama jokes, adult jokes, funny jokes app, school jokes, funny jokes dirty, jokes app, joke book, short funny jokes, jokes in english, dad jokes, funny jokes, jokes, jokes for kids, dirty jokes, yo mama jokes, adult jokes, funny jokes dirty, short funny jokes, hilarious jokes, clean jokes, really funny jokes, good jokes, funniest jokes ever, funniest joke in the world, inappropriate jokes, short jokes, deez nuts jokes, blonde jokes, bad jokes, offensive jokes, pun jokes, mom jokes, little johnny jokes,
jokes dirty, hilarious jokes, jokes for adults, very funny jokes, funny jokes clean, seriously funny jokes, dad jokes, corny jokes, , seriously funny jokes, funny jokes clean, funny jokes dirty, i need a funny joke, very funny jokes in english, most hilarious joke, funny knock knock jokes, funny jokes for adults, , clean jokes that are actually funny, funniest clean joke ever, greek jokes clean, clean joke of the day, somewhat clean jokes, long clean jokes, edgy clean jokes, i need a funny joke, funny jokes for kids(10-11), sick kid jokes, funny jokes for kids: 100 hilarious jokes, funny jokes for kids(8-9), funny jokes for kids(10-11) in hindi, kids joke of the day, silly jokes, jokes and riddles, , silly jokes for adults, funny silly jokes, 25 silly jokes, crazy silly jokes, seriously funny jokes, very funny jokes, hilarious jokes, awesome jokes, Jokes, bangla golper boi, bangla jokes pdf, bengali jokes pdf, bangla jokes book pdf download, gopal bhanrer 111 hasir golpo, bangla jokes pdf free download, bangalir hasir golpo, bdjobs, yo mama jokes, adult jokes, funny jokes app, school jokes, funny jokes dirty, jokes app, joke book, short funny jokes, jokes in english, dad jokes, funny jokes, jokes, jokes for kids, dirty jokes, yo mama jokes, adult jokes, funny jokes dirty, short funny jokes, ilarious jokes, clean jokes, really funny jokes, good jokes, funniest jokes ever, funniest joke in the world, inappropriate jokesshort jokes, deez nuts jokes, blonde jokes, bad jokes, offensive , jokes, pun jokes, mom jokes, little johnny jokes

No comments:
Post a Comment