Breaking

Monday, October 21, 2019

Jokes @@@@@@@@@@র্যাগিং Ragging !! লেখাঃ নিলয় রসূল @@@@@@@@@@ Best Education Page Jokes

Jokes @@@@@@@@@@র্যাগিং Ragging !! লেখাঃ নিলয় রসূল @@@@@@@@@@ Best Education Page Jokes
খা..খা বলছি..সিগারেট টা শেষ করতে না পারলে আজ তোকে অর্ধ নগ্ন করে ক্যাম্পাসে ছেড়ে দিবো।” তকি কে চড় মারতে মারতে কথা গুলো বলছিল আরাফাত।

“ভা..ভাই আ আমি জীবনেও এসব খায়নি..আ আ আমি পারবনা ভা ভাই..!” আরাফাত এর পা ধরে কাঁদতে কাঁদতে তকি ক্রমাগত বলেই চলেছিল কথাটা।

“তোর চোদ্দ গুষ্টি খাবে আজ। তুই খাবিনা মানে। ভাই কি বললো শুনতে পাস নাই। টান.. টান.. সিগারেট টান বলছি..” তকির চুল চেঁপে ধরে মুখের ভিতর জোর পূর্বক সিগারেট ঢুকিয়ে দিয়ে মুখ বিকৃতি করে বলল জাকির।

“ওই, এভাবে হবেনা ওর। ফকিন্নির বাচ্চা কে মেরে মনে হয় না কোন লাভ হবে।” বলেই আরাফাত জোরে এক চড় মারলো তকির গালে।

পড়ন্ত বিকেলের তাপহীন রোদ আজ ভাঙা ঘরের ইটের ফাঁক দিয়ে প্রবেশ করে তকির চোখ বরাবর পড়ছে। তকির চোখ লাল হয়ে আসছে। কিছু বলতে চাইছে বারবার কিন্তু আর পেরে উঠছেনা,সেই শক্তিটা মৃতপ্রায় , শুধু হাও মাও করে কেঁদে চলেছে।

“তাহলে কি করবো ভাই..?” জাকির আরাফাত এর দিকে তাকিয়ে বলল,

” ও কে..ও কে.. হুঁ এক কাজ কর ওর গায়ের জামা খুলে নে..”

” কিন্তু এতে কি হবে.!”

“কথা কস কেন এতো তুই। গায়ের জামা খুলে ওরে মেয়েদের ওই ড্রেস পরিয়ে দে..!”

“ওই ড্রেস মানে, কোন ড্রেস ভাই”

” আরে ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না। নাইট পার্টি তে পরে যায়, অর্ধেক খোলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা পিছে খোলা যেই গুলা সেগলার কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়৷ দেইখা মনে হয় কি, পথের ফকির।ভিক্ষা করে টেকা জমায়,আর সেইটা দিয়ে দর্জির দোকানে পড়ে থাকা ছেড়া ছুটো কাপড় কিনে রাইতের অন্ধকারে জামা সেলাই করে, নাহলে সামনে অর্ধেক ঢাকা আর পিছনে সব খোলা হবে কেনো। কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক সেইরকম কিছু একটা পরিয়ে দিবো। যা আন গিয়ে. ”

“হ যাইতাছি, ভাই।”
” আর ওই জাকির দাড়া..!”
“জ্বী ভাই”
” মবিল আনিস আসার সময়..!”
” হা হা.. আনছি ভাই।”

” আমাকে মাফ করে দেন ভাইয়া, প্লিজ। ভাইয়া আমি তো শুধুই পড়াশোনা করার জন্য এই শহর,এই ক্যাম্পাস এ এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া। আমার সাথে এমন করছেন কেনো। প্লিজ ভাইয়া এমন করেন না। কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া আমি এখনই তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি। কিন্তু আমার সাথে এমন করবেননা ভাইয়া। আগামীকাল আমার পরিক্ষা আছে ক্লাসে ভাইয়া। আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে।আমি আপনার ছোট ভাইয়ের মতো..!” কথা গুলো বলতে বলতে তকি কান্নাতে ভেঙে পড়লো। ধীরে ধীরে তা আত্ম চিৎকার এ রূপ নিলো।

মুখ থুবড়ে তকি বদ্ধ ঘরের মেঝেতে পড়ে আছে। মাঝে মাঝে যখন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে তখন মেঝেতে থাকা ধুলো গুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর যখন শ্বাস নেওয়ার চেষ্টা করছে তখনই নাকের ভিতরে ঢুকে গিয়ে এক অস্বস্তি পরিবেশ সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে আজ যেনো পুরো পৃথিবী নিশ্চুপ। সবাই দর্শক আজ, কেও কোন প্রতিবাদ করবেনা। পৃথিবী টা আজ অন্য রূপ ধারন করেছে। এ রূপের সাথে তকির পরিচয় ছিলো না। আজ হয়ে গেলো। হয়তো সামনে আরো অনেকবার এই রূপের সাথে তকির সাক্ষাৎকার হবে..!

কিছুক্ষণ পর জাকির এর সাথে আরো কিছু ছেলে আসলো। সবাই উচ্চ স্বরে তকির দিকে তাকিয়ে হাসছে।
“ভাই,দুটো ডিম ও আনছি। ”
“বাহ্..! মাথায় তোর মাল আছে রে স্বীকার করতে হবে..! গুড.. ভেরি গুড.. ”

“খেলা শুরু করেন তাহলে ভাই। দেরি কিসের আর ” ছেলেগুলের মাঝে একজন বলে উঠলো।
কথা গুলো কানে বিষের মতো বিধছে তকির। বুকের ভিতরে কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভিতরের সবকিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে আজ। গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের তাকিয়ে ঢোক গিলছে তকি। বুকের ভিতরের ধুকপুক ক্রমে বেড়েই চলেছে।

“হ শুরু তো করতেই হইবো..! জাকির..!”
“জ্বী ভাই..”

উদ্ভ্রান্তের মতো তকি রাস্তায় খুড়িয়ে খুড়িয়ে হাটছে। চোখগুলো ফুলে রক্তিম বর্ণ ধারণ করেছে। সারা মুখে গায়ে পোড়া মবিল লাগিয়ে দিয়েছে, মাথার ওপর ডিম ভেঙে দিছে। সেগুলো চুল বেয়ে গায়ে পড়ছে। মেয়েদের লজ্জাহীন পোশাক পরে ক্যাম্পাসের ভিতর দিয়ে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে তকি খোঁড়াচ্ছে আর হেটে চলেছে। চোখের জল গুলো রাস্তায় ধুলোর সাথে মিশে যাচ্ছে। কেও দেখছেনা সেটা। দেখলেই বা কি..! ওর সাথে খারাপ কিছু হয়েছে..! তাতে কিন্তু সেই ,আমি তো বেঁচে গেছি। সবাই মজা নিচ্ছে। কেও বা দূর থেকে দৌড়ে এসে মালেক মামার চটপটির দোকান থেকে প্লেট ধোয়া নোংরা পানি ফেলে দিয়ে যাচ্ছে তকির গায়ে।

তকির আজ পুরো পৃথিবী কে হিংস্র মনে হচ্ছে। আর সেই হিংস্রতা স্বীকার হচ্ছে কোন এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিলো, তকি। তকির চোখ গুলো ক্রমশই গাড় লাল হয়ে এসেছে। আজ ওর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, “খুব মজা পাও তোমরা বোকা সহজ সরলদের অপমান করে তাই না। এই বুঝি তোমাদের বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছিঃ..! থুতু দি তোমাদের মুখে। ঘৃণা হচ্ছে তোমাদের দেখে। আরে আমার বাবা মাঠে কাজ করে হলেও আমাকে শিখিয়েছেন কিভাবে সম্মান করতে হয় একজনকে। লজ্জা….! উঁহু, তোমরা নও। আমি নিজেই৷ যে তোমাদের মতো নোংরা মানসিকতা নিয়ে বড় হয়ে আধুনিক হতে পারিনি। মিশতে পারিনি তোমাদের মতো সভ্য সমাজে..!”

২.

” হাই গায়েস..! সব কি করিস তোরা এখানে। তোদের কোন আইডিয়া আছে তোদের আমি কতক্ষণ ধরে খুঁজে চলেছি। তোরাও না সব। এখানে আসবি তো বলবি না আমাকে। এট লিস্ট একটা মেসেজ তো দিতে পারিস নাকি..! সকাল থেকে খুঁজে খুঁজে হয়ারাণ..”

” তিশা…! পানি খাবি একটু। দাড়া আমার কাছে..আ..হ্যা ওয়াটার পট আছে। জাস্ট আ মিনিট দোস্ত..!”

” ওয়েট ওয়েট..! তোর কি মনে হয় অনু, আমি তোদের সাথে ফাজলামি করছি। হ্যা..! আর ও কেথায়.. আরে ইয়ার.. আরাফাত কোথায়..!”

” আরে তিশা শান্ত হয়ে বোস তো আগে। আরাফাত ভাই, জাকির ভাই সব বললো যে তোমরা লেকের ধারে গিয়ে ওয়েট কর। আমরা আসছি একটু পর। সেই গেলো আর খবর নাই তাদের…!”

তিশা আর কথা না বাড়িয়ে ওদের সাথে বসে পড়লো।
আরাফাত হাতে গিটার নিয়ে জাকিরের সাথে হাসাহাসি করতে করতে দুলতে দুলতে হেটে আসছে। মুখে আনন্দময় হাসি উপচে উঠছে। সবাই লেকের পাড়ে বেশ একটা আড্ডায় মেতে উঠলো।
আরাফাত গিটার বাজাচ্ছে আর সাথে সবাই মিলে সুর মিলিয়ে গান গাচ্ছে। তিশা লেকের পানির দিকে একাগ্রচিত্তে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের ওপর বসে পায়ের ওপর হাত রেখে একটা আঙুল একবার তুলছে আরেকবার নামাচ্ছে এভাবে তাল মিলাচ্ছে।

” আচ্ছা তোমার কি হইছে তিশা…! বলবা তুমি। তুমি তো সেই আগের মতো আর কথা বলোনা,বেশিরভাগই দেখি চুপচাপ থাকো। আবার কোন সমস্যা হয়েছে কিনা তা ও বলছো না আমাদের। হঠাৎ এভাবে থেমে গেলা কেনো বলোতো..! ” তিশার দিকে তাকিয়ে আরাফাত কথা গুলে বলে তিশার কোন সাড়াশব্দ না দেখে অবাক হয়ে তাকিয়ে আছে।

“তিশা, কিছু হয়েছে কি তোর ? এই তিশা.. তিশা. কিরে কোন ভাবনার জগৎ এ চলে গেলি তুই। এই তিশা…” অনু তিশার হাত নাড়তে নাড়তে কথা গুলো বলল।

“আঁ.কিছু বলছিস।” তিশা ঘোর থেকে বের হয়ে কথাগুলো বলল।

“কি হয়েছে তোমার, বলবে আমাকে প্লিজ।”আরাফাত আস্তে করে বললো তিশা কে কথাটা। ” ক্যাম্পাসে কি কেও কিছু বলেছে। নাম বলো নয়তো দেখিয়ে দাও.! ”

“না তেমন কিছুনা। আসলে পরীক্ষা তো চলে আসলো। কিছুই তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে তো তাই আর কি..!”

” আরে সমস্যা নেই। আমরা ব্যাবস্থা করে দিবো। চলো এদিকটা যায়। ওখানে ভালো রেস্টুরেন্ট আছে৷ নাস্তা করা যাক..!”

সবাই হাটতে হাটতে ওদিকে চলে গেলো।
তিশা নতুন ক্যাম্পাসে। স্টুডেন্ট হিসাবে সে তুখোড় মেধার অধিকারী । আবার যেকোনো জায়গাতে আড্ডার আসর জমাতে অদ্বিতীয় সে।

“হ্যা, মা। আমি এখন ক্যাম্পাসে আছি। একটু কাজে ব্যাস্ত আছি। পরে ফোন দিই..”

“ঠিক আছে মা। শোন মা তিশা ওখানে পড়তে গেছিস। কোন খারাপ ছেলেদের সাথে চলাচল করবিনা। মনে রাখিস মা, তোকে নিয়ে আমরা প্রতিদিন অসংখ্য স্বপ্ন দেখি। তুই একদিন আমাদের স্বপ্ন পুরোন করবি ইনশাআল্লাহ । তোর বাবা অনেক কষ্ট করে তোর জন্য টাকা জমিয়ে পাঠাচ্ছে তোর কাছে, শুধু তোর মুখে হাসি দেখার জন্য। মা মন দিয়ে পড়া শোনা করিস।”

” হ্যা হ্যা..শুনেছি তো এ কথা তোমার মুখে অনেক আগে থেকে। বারবার বলার দরকার নেই। আমি ছোট নেই এখন যে সবকিছু হাতে ধরে শিখিয়ে দিতে হবে। আর রাখি এখন বললাম না ব্যাস্ত আছি..!”

“বাবা মা’র কাছে সন্তান কি কখনো বড় হয় রে মা। ”

“রাখছি এখন..”

“পড়ছিস বুঝি। আচ্ছা মা মন দিয়ে…”

বাকী কথা বলার আগেই তিশা ফোন কেটে দিলো।

“আচ্ছা বাবা মা এর কথা গুলো এতো বোরিং টাইপ এর হয় কেনো বল তো। শুধু শুধু যখন সময় পাবে জ্ঞান দিবে। বিরক্ত লাগে খুব। আরে আমি কি ছোট নাকি হ্যা, যে সময় পেলেই বলবে(মুখটা ব্যাকিয়ে) ভালোভাবে চলিস। খারাপ ছেলেদের সাথে কথা বলবিনা..বিরক্ত..! ”
অনু তিশার দিকে তাকিয়ে বললো,” তোর মা আছে তো তাই তুই বুঝবিনা। মা না থাকলে বুঝতি।”
” থাক.. হয়েছে আপা। আপনাকে আর জ্ঞান দিতে হবেনা। এই এই আরাফাত আমরা কোথায় যাচ্ছি..!”

৩.

“তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গেছিস কেনো! শোন তকি তুই যদি চুপচাপ চলে আসতি ওখান থেকে তাহলে ওরা কিছু বলতনা। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার ওড়না টেনে নিয়ে চলে আসতে। তুই চলে আসলেই পারতি। তাহলে তোকে আর এতো কষ্ট করা লাগতনা। তুই না.. মানে কি যে বলবো তোকে বুঝতে পারছিনা। এরকম কেও করে হ্যা। না দোস্ত আমি বলবো তোর অন্যায় হয়েছে। তুই ওদের কথা শুনলেই পারতি!”

” আরে বাহ্..! রিশাদ, ওদের চামচা কবে থেকে হলি তুই…!” তকি কষ্ট করে বিছানা থেকে উঠে জানালা তে হেলান দিয়ে মাথার পিছনের অংশে হাত রেখে বলল।

” এ এ এই খবরদার বলছি। আজেবাজে কথা বলবি না৷ আমি চামচা ওদের..! ”

” তা নয়তো কি..? তখন থেকে দেখছি ওদের সুনাম এ তো তোর পঞ্চমুখ । ”

” হাহ্..! আমি কি তোর মতো নাকি। যে বেশি নায়ক গিরি দেখাতে, যাবো। আর তারপর মাথায় ডিম ফাটিয়ে, সারা গায়ে মবিল মাখিয়ে হোস্টেলে ফিরবো.. ইয়াক..! ” বলেই রিশাদ হাসতে লাগলো ।

“হাহ্ ঘৃণা ই তো লাগবে আমাকে তোর। যা না অন্য ঘরে গিয়ে সিট নে এখানে আছিস কেনো এখনও। যা.. ” তকি অন্য দিকে তাকিয়ে বললো।

“ওই ওই. . তকি..! গতকাল তো হোস্টেলের গেটে এসেই অজ্ঞান হয়ে পড়ে ছিলি। তারপর আমি.. এই দেখ, এই যে, এই আমি, তোকে ঘরে আনছি। তোকে পরিষ্কার করছি। তারপর তুই জ্বরের ঘোরে পড়ে ছিলি। এই আমি ডাক্তার ডেকে আনছি। রাতে কয়েকবার বমি করছিস সব আমি পরিষ্কার করছি। আর তুই বললি আমি ঘৃণা করেছি..! যাহ্.. আমি ক্লাসে গেলাম থাক তুই। ” বলেই রিশাদ উঠে রুমের বাইরে চলে যাচ্ছিল।

” আরে এই ইয়ে,রিশাদ শোন..রিশাদ…!”

৪.

ক্লাসে পরীক্ষা দিয়ে বের হচ্ছিলো তিশা।এমন সময় তিশার ফোন কল আসলো।

তিশা বিরক্তি মুখে ফোন ধরলো.
” হুঁ..!”
“—”
“কিহ্..কখন হলো এসব। হায় আল্লাহ্….! আমি আসছি এখনই..!”

চলবে….

বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

👉আরো দেখে নিন
লেখাঃ নিলয় রসূল সবগুলো গল্প লিঙ্ক একসাথে পেতে এখানে ক্লিক করুন
এই সাইটের নতুন সব গল্পগুলোঃ-
দেখে নিন এক নজরে সবগুলো গল্প







People Came Here By Searching  :

Jokes, bangla golper boi, bangla jokes pdf, bengali jokes pdf, bangla jokes book pdf download, gopal bhanrer 111 hasir golpo, bangla jokes pdf free download, bangalir hasir golpo, bdjobs, yo mama jokes, adult jokes, funny jokes app, school jokes, funny jokes dirty, jokes app, joke book, short funny jokes, jokes in english, dad jokes, funny jokes, jokes, jokes for kids, dirty jokes, yo mama jokes, adult jokes, funny jokes dirty, short funny jokes, hilarious jokes, clean jokes, really funny jokes, good jokes, funniest jokes ever, funniest joke in the world, inappropriate jokes, short jokes, deez nuts jokes, blonde jokes, bad jokes, offensive jokes, pun jokes, mom jokes, little johnny jokes,

jokes dirty, hilarious jokes, jokes for adults, very funny jokes, funny jokes clean, seriously funny jokes, dad jokes, corny jokes, , seriously funny jokes, funny jokes clean, funny jokes dirty, i need a funny joke, very funny jokes in english, most hilarious joke, funny knock knock jokes, funny jokes for adults, , clean jokes that are actually funny, funniest clean joke ever, greek jokes clean, clean joke of the day, somewhat clean jokes, long clean jokes, edgy clean jokes, i need a funny joke, funny jokes for kids(10-11), sick kid jokes, funny jokes for kids: 100 hilarious jokes, funny jokes for kids(8-9), funny jokes for kids(10-11) in hindi, kids joke of the day, silly jokes, jokes and riddles, , silly jokes for adults, funny silly jokes, 25 silly jokes, crazy silly jokes, seriously funny jokes, very funny jokes, hilarious jokes, awesome jokes, Jokes, bangla golper boi, bangla jokes pdf, bengali jokes pdf, bangla jokes book pdf download, gopal bhanrer 111 hasir golpo, bangla jokes pdf free download, bangalir hasir golpo, bdjobs, yo mama jokes, adult jokes, funny jokes app, school jokes, funny jokes dirty, jokes app, joke book, short funny jokes, jokes in english, dad jokes, funny jokes, jokes, jokes for kids, dirty jokes, yo mama jokes, adult jokes, funny jokes dirty, short funny jokes, ilarious jokes, clean jokes, really funny jokes, good jokes, funniest jokes ever, funniest joke in the world, inappropriate jokesshort jokes, deez nuts jokes, blonde jokes, bad jokes, offensive , jokes, pun jokes, mom jokes, little johnny jokes

No comments: