Breaking

Sunday, May 19, 2019

ঘোড়ার ওপর বাজি

এক ঢাকাইয়া তার সাহেবের সাথে রেস খেলা দেখতে গেছে। ঢাকাইয়া তাগড়া দেখে একটি ঘোড়ার ওপর বাজি ধরল। রেস খেলা শুরু হলে দেখা গেল, সেই ঘোড়াটা ছুটছে সবার পেছনে।

এটা দেখে তার সাহেব বলল-

সাহেব : কী মিয়া, কেমন ঘোড়ায় বাজি ধরলেন, ওটা যে সবার পেছনে পড়ে গেল।

ঢাকাইয়া : সাব, ঘোড়া তো নয় যেন বাঘের বাচ্চা। বেবাকগুলিরে খেদাইয়া লইয়া যাইবার লাগছে।

No comments: