Breaking

Sunday, May 19, 2019

তরুণীর কথা শুনে হেঁচকি বন্ধ

ব্যাংকে টাকা তোলার লাইনে দাঁড়িয়েছে জলিল। তবে বেচারা একদমই স্বস্তিতে নেই। একটু পরপরই তার বিকট শব্দে হেঁচকি উঠছে। পুরো ব্যাংকের মানুষ জলিলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। খুবই বিব্রতকর অবস্থা!

একসময় কাউন্টারের একেবারে কাছে চলে গেল জলিল। ২০ হাজার টাকার চেকটা জমা দিতেই কাউন্টারে বসা মেয়েটি পাংশু মুখে বলল-

মেয়ে : দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা নেই।

জলিল : বলেন কী! কদিন আগেই পুরো ৫০ হাজার টাকা জমা রেখেছি। তাহলে কত টাকা আছে?

মেয়ে : ২০০ টাকার কাছাকাছি।

জলিল : আপনি কি আমার সঙ্গে মজা করছেন?

মেয়ে : জ্বি স্যার, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেননি, আপনার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে!

No comments: